আজ শিবের পুজো শুরুর আগে জেনে নিন কী কী কাজ করবেন না
দি নিউজ লায়নঃ
১। শিবকে খুশি করতে চাইলে কালো রঙের কাপড় পরবেন না। কালো রঙ অশুভ বলে ধরা হয় এইদিন।
২। তুলসী পাতা দেবেন না লিঙ্গের উপর। প্যাকেটের ঠাণ্ডা হয়ে যাওয়া দুধ ঢালবেন না শিবের মাথায়। শিবের অভিষেক করতে হলে সোনা, কাঁসা বা রুপোর পাত্র ব্যাবহার করুন।
৩। ভেঙ্গে যাওয়া চালের টুকরো অর্পণ করবেন না শিবকে। অটুট চাল পূর্ণতার প্রতীক। অর্থাৎ মহাদেব আপনাকে সব দিক থেকে পূর্ণ রাখবেন। সবার আগে লিঙ্গে ঢালুন পঞ্চামৃত। দুধ, গঙ্গাজল, ঘি, মধু ও কেসর দিয়ে তৈরি হয় এটি।
৪। স্নানের আগে কিছু খাবেন না। ব্রত যারা করছেন না তারাও শিবের কাছে প্রণাম করতে পারেন। তবে স্নান করার আগে মুখে দেবেন না কিছু।
৫। শিবলিঙ্গে যে প্রসাদ অর্পণ করবেন সেটা আবার পুজোর পর নিয়ে নেবেন না। এতে দুর্ভাগ্য আপনার মাথার উপর উদয় হবে। ধনরাশিও কমার সম্ভাবনা থাকে। আবার রোগে পড়তে পারেন।
৬। ভুলেও শিবের পায়ে কেতকী বা চম্পা ফুল দেবেন না। কথিত আছে যে এই ফুলগুলিকে নাকি শিব নিয়েই শাপ দিয়েছিলেন। কেতকী ফুল সাদা রঙের হলেও শিবকে দেবেন না ভুলেও।

Post a Comment